মুন্সীগঞ্জ জেলা আ’লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে’ ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যে সকল সেবা সমূহ প্রদান করা হয়-
# বিনামূল্যে চিকিৎসা সেবা
# বিনামূল্যে দন্ত চিকিৎসা
# বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
# বিনামূল্যে ঔষধ বিতরন
উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য, চেয়ারম্যান জেলা পরিষদ ও সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ।
সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ মোঃ আখতার হোসেন বাপ্পী, সভাপতি, স্বাচিপ, মুন্সীগঞ্জ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন এড সোহানা তাহমিনা, যুগ্ম সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ। ডাঃ মোঃ এহসানুল করিম, সহ-সভাপতি স্বাচিপ ডাঃ মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক, স্বাচিপ ডাঃ মোঃ জোবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক, স্বাচিপ ডাঃ দেবব্রত ঘোষ, কোষাধ্যক্ষ, স্বাচিপ ডাঃ মোঃ মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক ডাঃ প্রণয় মান্না দাস, যুগ্ম -সম্পাদক,স্বাচিপ ডাঃ উম্মে কুলসুম শম্পা, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ ইয়াসমিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক ও আরো অনেকে। সার্বিক সহযোগিতায়ঃ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), মুন্সীগঞ্জ। প্রায় ৭৫০ রোগীকে সেবা প্রদান করা হয়।
বার্তাবাজার/এমকে