হোম কোয়ারেন্টাইনে না থাকায় ২ জনকে ৭৫ হাজার টাকা জরিমান
শরীয়তপুর নড়িয়ায় ইতালী প্রবাসী ২ জনকে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের রবিন সরদারকে ৫০ হাজার টাকা এবং ওই উপজেলার একই গ্রামের সাগর মন্ডলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইতালি প্রবাসী নড়িয়া উপজেলার রবিন সরদার হোম কোয়ারেন্টাইন না মেনে এলাকায় ঘোরাঘুরির সময় বিষয়টি নজরে আসে প্রশাসনের। সরকারের নির্দেশনা অমান্য করায় নড়িয়া উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
একই দিন ১৪ মার্চ ইতালি থেকে আসা নড়িয়া উপজেলার গ্রামের সাগর মন্ডল সন্ধ্যায় সদর উপজেলার সদর উপজেলার প্রেম তলা এলাকায় ঘুরাঘুরি করছিলেন। সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাকে ২৫ টাকা অর্থদণ্ড করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে শরীয়তপুরে ফিরেছেন এমন ২৫০ জন প্রবাসীর তথ্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ২২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েকদিনে ২৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
হোম কোয়ারেন্টাইন মানতে জেলা পুলিশের সদস্যরা মাঠে নেমেছে। জেলা প্রশাসন মাইকিং করছে। আর স্বাস্থ্য অধিদপ্তর প্রতি ইউনিয়নে তিন জন করে স্বাস্থ্য কর্মী নিযুক্ত করেছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী শরীয়তপুরের দেড় লাখ মানুষ প্রবাসে থাকেন। যার ৮০ শতাংশ ইতালিতে থাকেন। যার মধ্যে নড়িয়ার বাসিন্দা রয়েছেন ৭০ শতাংশ।
বার্তাবাজার/এমকে