ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলা ব্যাবসায়ী নিহত

রবিবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী সখিপুর সড়কের বড়চালা এলাকা নামক স্থানে ভ্যান গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ বাদশা মিয়া (৫০) নিহত হয়েছে।

নিহত ব্যাক্তি শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার ভোরে বাদশা মিয়া কলা বোঝাই ভ্যানগাড়ী নিয়ে সখিপুর উপজেলা কুতুবপুর বিক্রি করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে (ঢাকা মেট্র১৮-০৮৮৫)একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তাহার মৃত্যু হয়।

এ ব্যাপারে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোঃ ফজলুলর হক জানায় আমারা ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর