চীন থেকে শুরু হয় করোনাভাইরাসের। সেই চীনের এক গবেষণায় বলা হয়েছে, যারা ‘এ’ গ্রুপের রক্ত বহন করছেন তারা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। আবার যারা ‘ও’ গ্রুপের রক্ত বহন করছেন তারা কম শঙ্কায় রয়েছেন। চীনের ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডরেক্সিভ ওয়েবসাইটে। বিজ্ঞানীরা করোনাপীড়িত উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার দু’শ রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেছেন।
বিজ্ঞানীদের মতে, উহানের নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশ ও গ্রুপের রক্ত বহন করছেন, ৩২ শতাংশ বহন করছেন এ গ্রুপের রক্ত। আর ২৫ শতাংশ বি গ্রুপের বহন করছেন এবং ৯ শতাংশ বহন করছেন এবি গ্রুপ।
বিজ্ঞানীরা উহানের প্রায় তিন হাজার সাতশ সুস্থ মানুষকে রক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের নিয়েও তা্রা গবেষণা করেছেন। তারা দেখেন উহানে করোনা আক্রান্ত ব্যক্তির ৩৮ শতাংশ মানুেষের রক্তের গ্রুপ হচ্ছে এ। আর অন্যদিকে, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী বি গ্রুপের এবং ২৫ দশমিক ৮ শতাংশ ব্যক্তি ও গ্রুপের রক্ত বহন করছেন। এবি গ্রুপের রক্তের মানুষ সবছেয়ে কম।
কেএ/বার্তাবাজার