করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৬৫

মরণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি।

ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ জন। আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে প্রাণ হারিয়েছেন ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। চীনে সর্বোচ্চ মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।

এদিকে, করোনা ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছে ১০ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর