প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে আঘাত হেনেছে বাংলাদেশে। আগামী ১৪ দিন সতর্কতার সঙ্গে স্রেফ দুটি শর্ত পালন করলে এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে বাংলাদেশ। প্রথম শর্ত হচ্ছে বিদেশ থেকে কেউ প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় শর্ত ইতোমধ্যে বিদেশ ফেরতদের এবং তাদের সংস্পর্শে আসা লোকজনের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আগামী ১৪ দিন প্রাতিষ্ঠানিক অথবা হোম কোয়ারেনটিন নিশ্চিত করতে হবে।
আর যদি এই দুটি শর্ত মানা না হয় তাহলে এ দেশে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে অল্প সময়ের মধ্যেই। সে ক্ষেত্রে ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়বে ঘনবসতিপূর্ণ বাংলাদেশ। দেশে গতকাল মঙ্গলবার আরও দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ এ। এ ১০ জনের কেউ রয়েছ বিদেশ ফেরত, কেউবা তার পরিবারের সদস্য যিনি সংক্রমিত হয়েছেন বিদেশ ফেরত লোকটির মাধ্যমে। এর বাইরে এখনো পর্যন্ত দেশে আক্রান্ত হননি কেউ। এ কারণেই দ্বিতীয় শর্তটি পালন করা অত্যাবশ্যক।
বার্তাবাজার/কেএ