হুইপ আতিকের বিরুদ্ধে অশালীন শ্লোগান করায় ৫৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির বিরুদ্ধে ১৯ এপ্রিল শনিবার রাত ৮টার দিকে শেরপুর জেলা শহরে একটি মিছিল থেকে অশালীন এবং কুটুক্তি করে শ্লোগানসহ শহরে ভীতি সঞ্চার করার দায়ে শেরপুর সদর থানায় ২৯ জনকে চিহ্নিত ও অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জেলা শহরের খরমপুর মোড় খাদ্য গোদাম এলাকায় শনিবার রাতে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ৫০/৬০ জন যুবক একটি মিছিল বের করে। মিছিল থেকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপিকে জড়িয়ে অশালীন শ্লোগান সহকারে শহর প্রদক্ষিণ করে।
এসময় তাদের মহড়ায় শহরের মানুষের মাঝে শুরু হয় এক ভীতি সঞ্চার। মামলায় উল্লেখ করে পুলিশ বলেন, হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক মহোদয় তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করতে সরকারী সফরে শেরপুরে অবস্থান করা অবস্থায় লাঠিসোটা নিয়ে একদল যুবক মিছিলে ভীতি সঞ্চার করে সড়কে অশালীন শ্লোগান দিয়ে সড়কে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

যার মামলা নং ৪৬, তাং- ২০/৪/২০১৯ মামলার অপরাপর আসামী হলেন- সদর উপজেলার বামনেরচর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইব্রাহিম খলিল মেহেদী (৩৮), পৌরসভার মীরগঞ্জ মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুল মতিন (৩৭), ছোট ভাই ইয়াকুব (৩২), জয়নালের ছেলে আব্দুল বাতেন (৩৫), সাবেক মৎস্য অফিসার নুরুল ইসলাম ফিসারির ছেলে নাজমুল ইসলাম সম্রাট (৩০), সুলতানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ হেলাল মিয়া (৪৫), মীরগঞ্জ এলাকার ওয়াজকুরীর ছেলে ওয়াসিম (৩৪), সাতানীপাড়া ট্রাক স্ট্যান্ডের ইমদাদুল হকের ছেলে রঞ্জু মিয়া (৪০), মৃত আফিল উদ্দিনের ছেলে নান্টু মিয়া (৩২), মিন্টু মিয়া (৩৪)সহ ২৯ জনকে চিহ্নিত করে আসামী করা হয়েছে। এছাড়াও ওই মামলায় আরো ৩০ জনকে অজ্ঞাত আসামী করে সর্বমোট ৫৯ জনের বিরুদ্ধে সদর থানার এসআই (উপ-পরিদর্শক) সুরেশ রাজবংশী বাদী হয়ে ভাংচুর ও নাশকতা মামলা দায়ের করেন।

মামলা দায়ের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর