আইপিএল খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার!

করোনাভাইরাস সারা বিশ্বে এক আতঙ্কের নাম। যার প্রভাব পড়েছে সব জায়গায়। ক্রিকেটাঙ্গনেও লেগেছে বড় ধাক্কা। ইতিমধ্যেই অনেক আন্তর্জাতিক সিরিজ, টুর্নামেন্ট বাতিল হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়।

ইতিমধ্যে পিছিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। যদিও ক্রিকেটের এ জাকজমক টুর্নামেন্টটি যে কোনো মূল্যে মাঠে গড়াতে
চায় আয়োজকরা। তবে তারা চাইলে কি হবে, এবার নানামুখী বিপদে পড়বে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগটি।

ক্রিকেট অস্ট্রেলিয়াই (সিএ) বলেন, এবারের আইপিএলে তাদের খেলোয়ারেরা নাও যেতে পারে করোনা ভাইরাসের কারণে। মঙ্গলবার সিএ এক জরুরি সভার পর বাতিল করেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের ফাইনাল, নর্থ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ঘরোয়া লিগ বন্ধ হলেও যে কোন প্লেয়ার চাইলে আইপিএলে খেলতে পারবেন। সিএ’র প্রধান নির্বাহী কেভিন রবার্ট বলেন, খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি করেছেন, তাই তারা খেলবেন কি খেলবেন না, সেই সিদ্ধান্তও তারাই নিবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর