বেশ কয়েকদিন আগে একটি মেডিক্যাল ইনস্টিটিউটের বৈঠকে এক করোনা আক্রান্ত চিকিত্সকের সঙ্গে কথা হয় ভারতের কেরালার মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা ভি মুরলীধরণের। তাই করোনার আক্রমণের শিকার হওয়ার আগেই নিজেকে নিরাপদে কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছেন তিনি।
জানা যায়, ১৪ মার্চ ত্রিবান্দ্রমের একটি মেডিকেল ইনস্টিটিউটে মুরলীধরনের মিটিং ছিল। সেখানে উপস্থিত ছিলেন স্পেন থেকে ফেরত আসা এক ডাক্তার। ওই ডাক্তারের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তাই তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই চিকিত্সকের করোনা পজিটিভ আসার পরই তিনি দিল্লির নিজের বাসভবনকে সেলফ আইসোলেশন করে নেন।
তবে তার শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে কিনা, তা জানার জন্য পরীক্ষা করান। মঙ্গলবার (১৭ মার্চ) সেই পরীক্ষার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে