মসজিদে নববী ও হারাম শরীফ ছাড়া সৌদির কোনো মসজিদেই নামায হবে না

করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবে্র মসজিদে নববী ও মসজিদে হারাম ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে। এই তথ্য জানানো হয়েছে দুবাইয়ের সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে।

এই নির্দেশনা দেয়া হয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সিদ্ধান্তে ।

কাউন্সিল থেকে জানা যায়, দেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোনো মুসল্লিকে যেতে দেয়া হবে না। একইসাথে জুমার নামাজের জন্যও কেউ মসজিদে যেতে পারবে না।

তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মদিনার মসজিদে নববী ও মক্কার মসজিদুল হারামে নামাজসহ সব ধরনের ইবাদত বন্দেগী চলবে। সুত্র:সময় টিভি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর