পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও দৈনিক খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ এম বাবলুর ওপর হামলা করে হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কালাইয়া বাজার রোড এলাকায় ঘটে এ ঘটনা
হামলার পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক বাবলু জানান, ‘গত সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার বাহির দাশপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ শহিদুল ইসলা তার পৈত্রিক জমির সীমানা পিলার তুলে ফেলে দেয়। মঙ্গলবার রাত ৭টার দিকে কালাইয়া বন্দরে শহিদুল ইসলামের সাথে দেখা হওয়ার পর এই বিষয়ে জানতে চাইলে। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম ও তার দলবল নিয়ে বাবলুর উপর হামলে করে।’
সাংবাদিকের ওপর এমন নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাউফল উপজেলায় কর্মরত সকল সাংবাদি।
‘পুলিশ হাসপাতালে গিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ বলে জানান বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/এসজে