চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবা সহ যুবক আটক

চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধা সাড়ে ছয়টায় কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকা হতে মোহাম্মদ তুহিন মোল্লা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র ০৩ নং বিশেষ টিম কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ তুহিন মোল্লা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর