ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন

চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়ার ব্যক্তিগত অফিস সহ ১৩টি ফার্নিচার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের তারের থেকে আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানের অফিসের পেছনে একটি গাছ কাটার সময় গাছের ডাল বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সুলতান ভবনে ফার্নিচার দোকানের ৫ টি শোরুম, ১ টি অফিস, ৮টি সেমি পাকা ফার্নিচার দোকান নিমিষে পুড়ে ছাই হয়ে যায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর