পিতার জন্মদিনে কন্যার কন্ঠে গান

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে মুজিববর্ষের ‘থিম সং’-এ কণ্ঠ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধুকন্য শেখ রেহানা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় দেশের আকাশে আতশবাজির আলোকচ্ছটায় স্বাধীনতার স্থপতিকে স্মরণের মাধ্যমে শুরু হয় মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন। এরপর জাতীয় সঙ্গীত গাওয়া শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে মুজিববর্ষের জন্য বানানো ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর’ শিরোনামের ‘থিম সং’-এ কণ্ঠ শেখ রেহানা।

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম হয় এমন সব অনুষ্ঠান বাদ দিয়ে শুধু টেলিভিশনে ধারণ করা অনুষ্ঠানে সীমিত করা হয় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর