এক হাজার ‘ঘি’র প্রদীপ জ্বালিয়ে ভুটানে মুজিববর্ষ পালন: লোটে শেরিং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। একই সাথে তার দেশেও হাজারটা ‘ঘি’র প্রদীপ জ্বালিয়ে মুজিববর্ষ পালন করা হয়েছে বলে জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রী টেলিফোন করে এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য জানান।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, লোটে শেরিং বিকেলে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান।

এসময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের জনগণও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এক হাজার ‘ঘি’-এর প্রদীপ জ্বালিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করা হয়েছে বলেও শেখ হাসিনাকে জানান ভুটানের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনন্দন ও শুভেচ্ছার জবাবে ভুটানের জনগন ও প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর