জাবিতে করোনা প্রতিরোধে ‘ইচ্ছা’র মাস্ক বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে এবং সচেতনতা সৃষ্টিতে বিনামূল্যে ৮০ পিচ মাস্ক বিতরণ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহন করে।

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বিকাল ৫ টায় ক্যাম্পাসের ডেইরি গেট সংলগ্ন এলাকায় রিকশাচালক, দোকানদার,পথশিশুদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ বলেন, করোনা প্রতিরোধ করতে নিজেদের যেমন সচেতন থাকতে হবে,তেমনি আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা তাই বিনামূল্যে মাস্ক বিতরণ করি।

ইচ্ছা’র সহসভাপতি ফেরদৌস বলেন,জনসাধারনের মাঝে সচেতনতা তৈরি করতে পারাটা সত্যিই অসম্ভব ভাল লাগার বিষয়।সবাই মিলে সচেতন হলে সমস্যার সমাধান অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

মাস্ক বিতরণে আরো উপস্থিত ছিল ইচ্ছা’র সহ-সভাপতি নোমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান আপেল, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক সাগর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর