মানিকগঞ্জের ঘিওরে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীর্ন খাদ্য সামগ্রী বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ৩ লাখ টাকার বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সরকারী বিল থেকে মাটি কাটার ভেকু রেখে পালিয়ে যায় সংশ্লিষ্ট লোকজন।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘিওর পঞ্চরাস্তার মোড় এলাকায় সামাদ জেনারেল স্টোরে মেয়াদোর্ত্তীর্ন খাদ্য সামগ্রী রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর পয়লা ইউনিয়নের শাইলকাই এলাকায় অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটার সময় দুটি ভেকু ও ড্রাম ট্রাক রেখে পালিয়ে যায় চালকরা। ভেকু ও ড্রাম ট্রাকের কিছু যন্ত্রাংশ জব্দ করে আদাল। অপরদিকে উপজেলার শ্রীধরনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ৩ লাখ টাকা পরিমান বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বার্তাবাজার/এসজে