বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিভাসু’র শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সিভাসু’র পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে ফুল প্রদান সহ কেক কাটা, কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম সহ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর