সৌদি আরবে আটকে পড়া ৪০৯ জন দেশে ফিরেছেন

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট জটিলতায় সৌদি আরবে আটকে পড়া ওমরাহ হজযাত্রীসহ ৪০৯ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আটকে পড়া ৩৩৪ ওমরাহ হজযাত্রীসহ ৪০৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। বিমান এয়ারলাইন্সের বিজি ২৩৬ ফ্লাইটটি বিকেল সোয়া চারটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানবন্দরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনা ভাইরাসের উপসর্গমুক্ত যাত্রীদের বিষয়ে নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয় বিমান বন্দর কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে রওনা হয় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর