নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ সারা বিশ্বে ইতোমধ্যে মহামারি আকার ধারণ করেছে। এই প্রাণঘাতি ভাইরাসটি প্রতিরোধের একমাত্র প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা। ফলে মহামারি আকার ধারণকারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, ভাইরাস আক্রান্তের লক্ষণ এবং কিভাবে ছড়াই ইত্যাদি বিষয়ে সর্ব সাধারণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলার
সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম উদ্যোগ গ্রহণ করেছেন।
আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয় করোনা ভাইরাস সংক্রান্ত উপরে উল্লেখিত বিষয় এবং হট লাইন নাম্বার সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করছেন। এলক্ষে ব্যাপক প্রচার নিশ্চিত করতে পুলিশ সুপার নিজে এবং একযোগে সকল থানা, ক্যাম্প ও ফাঁড়ির মাধ্যমে হ্যান্ডবিল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
হ্যান্ডবিল বিতরণকালে তিনি জনগনের উদ্দেশ্যে বলেন ‘কোন ব্যক্তির শরীরে জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, গলাব্যাথা, মাথাব্যাথা ইত্যাদি দেখা দিলে নিজ জীবন, দেশ ও জনগনের স্বার্থে নিজ উদ্যেগে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। অথবা বাড়ীতে পূর্ণ
বিশ্রামসহ প্রচুর পানিপান করতে হবে।’ এছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলাবাসীকে কোন প্রকার গুজবে কান না দিয়ে সার্বক্ষণিক পরিস্কার পরিছন্ন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সহযোগীতা করার অনুরোধ জানান।
বার্তাবাজার/এসজে