জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কেক কাটা এবং বিভিন্ন আয়োজনে উদযাপন করেছে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার(১৭ মার্চ) সকাল ৮টায় নগর ভবন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ শেষে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ১০০ পাউন্ডের কেক কাটেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, মো. কাউন্সিলর তৌফিক বকস, কাউন্সিলর এ বি এম উজ্জল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম।
বার্তাবাজার/কে.জে.পি