করোনা: ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিলো ইরান

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ইরানে দুই সপ্তাহেরও কম সময়ে ৭৭ জন মারা গেছে। আর এই মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাস আতঙ্কে ইরানে সাময়িকভাবে মুক্তি পাওয়া কারাবন্দীদের সংখ্যা ৮৫ হাজারে পৌঁছেছে। এই মুক্তির তালিকায় রাজনৈতিক বন্দিরাও রয়েছেন।

মঙ্গলবার(১৭ মার্চ) দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া কারাগারগুলোতে ভাইরাসটি মোকাবেলায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

তবে মুক্তি পাওয়া বন্দীদের আবার কবে কারাগারে ফিরতে হবে সে বিষয়ে কিছুই জানাননি ইরানের বিচার বিভাগের মুখপাত্র।

ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮শ’ ৭৭ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর