চেকপোষ্টে ভারতীয় মালবাহী ট্রেন থেকে বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গার জনয়নগর চেকপোষ্টে ভারতীয় মালবাহী ট্রেনের চালক ও পরিচালকের দেহে করোনা ভাইরাস চেক করতে যেয়ে ট্রেনে
এই প্রথম অভাবনীয় কায়দায় ভারতীয় মালবাহী ট্রেনের চাকায় পাওয়া গেলো চোরাকারবারীদের বিপুল পরিমান সিগারেট ও ভারতীয় দামী স্মার্ট ফোন। আগে কখোনো বিজিবি সদস্যরা এমন পন্য আটক করতে পারিনি।

বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বডার গার্ড বিজিবিও চিন্তিত। এ বিষয়ে উর্ধতন মহলের নজরে আনা প্রয়োজন মনে করছে চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর স্থানীয় কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল খালেকুজ্জামান (পিএসসি) জানান,আজমঙ্গলবার (১৭ মার্চ) দুপুরের দিকে ভারত থেকে আসা একটি মালবাহী ট্রেন গেদে বর্ডার হয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জনয়নগর চেকপোষ্টে পৌঁছালে জয়নগরে কর্তব্যরত মেডিকেল
টিম ভারতীয় ঐ ট্রেনের চালক এবং পরিচালকের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা পরিক্ষার কাজ করছিল।

এসময় জয়নগর বিজিবি বিজিবি ডগস্কুয়ার্ডের একটি ডক (কুকুর) ট্রেনের দিকে তাকিয়ে চিৎকার শুরু করে। কুকুরের চিৎকারের ফলে ডগের (কুকুরের)পরিচালক বিজিবি সদস্য (কুকুরের)ডগটিকে ট্রেনের কাছে নিলে ঐ ডগ(কুকুরের) ট্রেনের চাকার উপরে ট্রেনের বডিতে বিশেষ কায়দায় রাখা সিগারেট ও মোবাইল ফোনগুলি দেখিয়ে দেয়।

বিজিবি সদস্যরা ট্রেনের চাকার উপরে বিশেষ কায়দায় রাখা ১০৮ কার্টুন ভারতীয় সিগারেট ও ১০ টি দামী মোবাইল ফোন উদ্ধার করে।

তবে, এঘটনায় ট্রেনের চালক বা পরিচালক দায়ী কি না তা জানতে চাইলে বিজিবি পরিচালক অধিনায়ক লেঃকর্ণেল খালেকুজ্জামান (পিএসসি) বলেন ‘এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যপার আছে কারণ ইতোপূর্বে কোনো ভারতীয় বা বাংলাদেশেী ট্রেন ভারত
থেকে মালামাল আনা নেওয়ার সময় চালক বা পরিচালক কিংম্বা মালবাহী ট্রেন তল্লাশীর নিয়ম ছিল না।’

তিনি এক প্রশ্নের জবাবে বলেন এই প্রথম যেহেতু বিষয়টি নজরে এসেছে সে জন্য বিষয়টি উপর মহলের জানানোর পর মালবাহী ট্রেন তল্লাশীর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর