জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলার নীল আকাশে বিমান দিয়ে ১০০ (ইংরেজিতে) এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আকাশে একশ লিখে উড়ে বঙ্গবন্ধুর সমাধীতে একশত সালাম প্রদর্শন করে বিমান বাহিনীর বিমানগুলো।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমান বাহিনী এ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপনে উচ্ছ্বাসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলে এ উড্ডয়ন।
বিমান বাহিনীর ২২টি বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা।
বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শনী দেখতে ভীর করেন দর্শনার্তীরা। কেউ কেই সড়কের পাশে, বাড়ীর সাথে উঠে দাঁড়িয়ে দেখেছেন। যারা এই দৃশ্য দেখেছেন তারাও দেখে আনন্দিত হয়েছেন। কেউ কেউ নিজের মোবাইর ফোন দিয়ে ছবি তুলেছেন।
বার্তাবাজার/কে.জে.পি