মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে ইউএনও রুনা লায়লার নেতৃত্বে উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পমাল্য অর্পন ও কেক কাটার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান,সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,উপজেলা স্বাস্থ্যে ও প.প কর্মকর্তা ডা:সেকেন্দার আলী মোল্লাহ্,কৃষি কর্মকর্তা মো.টিপু সুলতান স্বপন,প্রানীসম্পদ কর্মকর্তা ডা:মো.ফারুক আহমেদ,পল্লীবিদ্যুৎ ডিজিএম মো.মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুল মাজেদ খাঁন,মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক এড্ মো.লুৎফর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,যুগ্ন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,সাংগঠনিক মো.ওবায়েদুল হক,বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেয়ান জিন্নাহ্ (লাঠু) সাবেক সাংগঠনিক এড্ মো.জাহিদ খান উজ্জ্বল,পৌর কমিশনার মো.কামাল হোসেন,মো.শামচুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মো.জসিমউদ্দিন,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে করোনা ভাইরাস সচেতনামূলক বিষয়ে লিফলেট বিতরন করা হয়।
বার্তাবাজার/এসজে