করোনা: ঝুঁকিতে ‘এ’ গ্রুপ রক্তের বাহক, এলো চাঞ্চল্যকর তথ্য!

মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস এবার রক্তের গ্রুপের ভিত্তিতে আক্রমণের চাঞ্চল্যকর তথ্য দিলেন বিশেষজ্ঞরা।

মেডরেক্সিভ ওয়েবসাইটে প্রকাশ করা একটি গবেষণাপত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। চীনের উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেছে বিশেষজ্ঞরা।

ওই গবেষণাপত্রে উল্লেখ করা হয়, উহানের নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশ ‘ও’ গ্রুপের রক্ত বহন করছেন। ৩২ শতাংশ বহন করছেন ‘এ’ গ্রুপের রক্ত। আর ২৫ শতাংশ ‘বি’ গ্রুপের ও ৯ শতাংশ ‘এবি’ গ্রুপ রক্ত বহন করছেন। এ তথ্য নিয়ে উহানের তিন হাজার সুস্থ মানুষের ওপর গবেষণা করেন বিজ্ঞানীরা। পাশাপাশি ৩৮৯ করোনায় আক্রান্ত রোগীদের ওপর গবেষণা করেন তারা।

এতে ৩৮ শতাংশ রোগী ‘এ’ গ্রুপের রক্ত, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী ‘বি’ গ্রুপের ও ২৫ দশমিক ৮ শতাংশ রোগী ‘ও’ গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম রোগী বহন করছেন ১০ শতাংশ ‘এবি’ গ্রুপের রক্ত।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ‘এ’ গ্রুপ রক্তের বহনকারী মানুষরা করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। আর তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছেন ‘ও’ গ্রুপ রক্তের বাহকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর