বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিএমপি’র বিশেষ আয়োজন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) উদ্যোগে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উদযাপিত হয় মুজিববর্ষ।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদান করা হয়। পরবর্তীতে কেক কেটে ও বেলুন উড়িয়ে জম্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও জাতির জনকের জম্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হয় বৃক্ষরোপন কর্মসূচি। অনুষ্ঠান শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যে কোন ত্যাগ স্বীকারে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ মর্মে বক্তব্য প্রদান করেন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান (বিপিএম, পিপিএম)।

এসময় সেখানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর