মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টায় স্কুল মাঠে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এক উৎসব মুখর পরিবেশে প্রধান অতিথি জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেন কেক কেটে মুজিব জন্মশতবর্ষ পালন করেন।

জাতির জনকের জন্মশতবর্ষ অনুষ্ঠানে বৃক্ষ রোপন, প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্ভোধন এবং এলাকার গরিবদের মাঝে নগদ অর্থ দান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর