ফেসবুকে মুজিববর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্বক ভিডিও পোষ্ট করার অভিযোগে আবু সালেহ সোলাইমান শামীম (৪২) নামে একজনকে প্রেপ্তার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাথার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
তিনি জানান, “শামীম ময়মনসিংহ” নামে সোলাইমান শামীমের ফেইসবুক আইডি দিয়ে গত ১৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে একটি পোষ্ট করে। এছাড়া বিভিন্ন সময় মুজিববর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্বক ভিডিও তৈরী করে টাইমলাইনে আপলোড করে। বিষযটি আইন শৃঙ্খলাবাহিনীর নজরে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহবায়ক মাহমুদুল হাসান সবুজ এবং যুগ্ন-আহবায়ক শেথ সজল সোমবার বিকালে আবু সালেহ সোলাইমান শামীমের বিরুদ্ধে তথ্য প্রডুক্তি আইনে অভিযোগ আনেন। সোলাইমান শামীম ময়মনসিংহ নগরীর গোয়াইলকান্দি খলিফাবাড়ী এলাকার আবু তালহার ছেলে।
বার্তাবাজার/এসজে