কোয়ারেন্টাইনে না থাকায় অষ্ট্রেলিয়া প্রবাসীকে অর্থদন্ড

কোয়ারেন্টাইনে না থাকার দায়ে মানিকগঞ্জের ঘিওরে এক অষ্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এ অর্থদণ্ড প্রদান করেন। ।ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার মঙ্গলবার দুপুরে এ অর্থদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে পান্নু মিয়া (৭০)। অষ্ট্রেলিয়া প্রবাসী পান্নু মিয়া গত ১৬ মার্চ রাতে গ্রামের বাড়ি ফেরেন। অষ্ট্রেলিয়া প্রবাসী পরিবারের লোকদের সচেতনামুলক কথা বলার সময় পরিবারের লোকজন নিবার্হী অফিসারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

নির্বাহী অফিসার থানা পুলিশের সহায়তায় পরিবারের লোকদেরকে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। তাদের মূল গেট তালা বদ্ধ অবস্থায় রাখা হয়েছে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। এবিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশুনা ও তত্ত্বাধান করানো হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর