“মুজিবর্ষে সোনার বাংলা-ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে-আলোর পরিবেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ভাবে পুষ্পস্তব অর্পণ করা হয়।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন স্বপন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার আপেল, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্ কর্মকর্তা ডা. মোঃহাসিবুর ছাত্তার পাকুন্দিয়া থানার অফিসার ইনর্চাজ মফিজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিক কেক কাটেন ও চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসজে