শেকৃবিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কর্নারের উদ্বোধন করেন।

কর্নার উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মোঃ মিজানুর রহমান, প্রক্টর ড. ফরহাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, শেকৃবি শাখার ছাত্রলীগের সভাপতি এস. এম.মাসুদুর রহমান মিঠু,সাধারন সম্পাদক মোঃমিজানুর রহমান প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত রাখতে এই কর্নারের উদ্বোধন করা হয়েছে। এ কর্নার থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি গবেষকরা বঙ্গবন্ধু সম্পর্কে উচ্চতর গবেষণা করতে পারবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি, জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতার, কবিতা আবৃত্তি, গান, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর