ক্রিকেটার শফিউলের বাবা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান মারা গছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে তার বাবা মারা গেছেন।

শফিউলের ভাতিজা সৌমিক ফরহাদ গণমাধ্যমকে জানান, ২ সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শফিউলের বাবা জাহিদুর রহমানকে ভর্তি করা হয়। গত চারদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল হার্ট এটাকের পর তার অবস্থার আরো অবনতি হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন শফিউলের বাবা। তাই সিরিজের তৃতীয় ওয়ানডে না খেলেই ঢাকায় চলে আসেন শফিউল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর