জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’য়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাবি ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর এই দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা সভা ও দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে জানান নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু, বায়েজিদ রানা কলিংস ও আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, অভিষেক মন্ডল ও পঙ্কজ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার ইশা, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবীব মিরাজ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন, সহ-সম্পাদক আক্তারুজ্জামান সোহেলসহ জুবায়ের আহমেদ যুব,সাইফুল ইসলাম, প্রমুখ।

এর আগে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও এলাকার পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) ‘জয় বাংলা – জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে ক্ষণ গণনার উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ,ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল শতবর্ষ আগে ১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায়, সম্ভ্রান্ত শেখ পরিবারে। শাসন-শোষণে নিষ্পেষিত জাতির মুক্তি দিতে তাঁর আবির্ভাব ঘটে ধূমকেতুর মতো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর