তিন ম্যাচ পর পর্দা নামার কথা ছিলো পিএসএলের চলতি আসরের। বাকি ছিলো আর তিন ম্যাচ। কিন্তু সে তিন ম্যাচ হতে দেননি মরণঘাতী করোনাভাইরাস। এর জেরে সেমিফাইনাল ও ফাইনালসহ পুরো আসরটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএল খেলেতে আসা বেশিরভাগ বিদেশি ক্রিকেটার করোনা আতঙ্কে ইতিমধ্যে পাকিস্তান ছেড়েছেন। এছাড়া মাঠে বসে খেলা দেখতে পারছেন না দর্শকরা। এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে জৌলুস হারিয়েছে পিএসএল। পরিপ্রেক্ষিতে তা স্থগিত করতে বাধ্য হলো পিসিবি।
ইতিমধ্যে করাচি পর্ব শেষে চার সেমিফাইনালিস্ট নির্ধারন করেছ পিএসএল। মঙ্গলবার সেকেন্ড ফাইনালে লাহোরে তাদের লড়াই হওয়ার কথা ছিল। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বিকালে (৩টা) মুলতান সুলতান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমির।
আর রাতে (৮টা) দ্বিতীয় সেমিতে করাচি কিংসের মোকাবেলা করার কথা ছিল লাহোর কালান্দার্সের। এর পর আগামীকাল বুধবার একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। কিন্তু তা আর হচ্ছে না।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো।
বার্তাবাজার/কেএ