ইবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আনন্দ র্যালি, পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর মুর্যাল উদ্বোধনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জানা যায়, এদিন সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে উপস্থিত ছিলেন।
র্যালিটি বঙ্গবন্ধুর মুর্যাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে এসে মিলিত হয়। এসময় সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমরা জাঁকজমক, চাকচিক্য, বহিবাররণ নয়, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের যারা রয়েছে তাদের অন্তরে স্থায়ী এবং টেকসই ভাবে পৌঁছে দিতে চাই। ১৯২০ সালের ১৭ইমার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করে বাংলাদেশকে একটি জাতি রাষ্ট্র দিয়েছেন, শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষের কাছে শান্তি ও মুক্তির বার্তা তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাঙালির জন্য, সমগ্র মানবজাতির জন্য এবং মানবতার জন্য যা করেছেন, এটিই মূলত আমরা পৌছে দিতে চাই।
পরবর্তীতে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্মুখে
নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বঙ্গবন্ধুর দুটি মুর্যাল মুক্তির আহ্বান ও শ্বাশত মুজিবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। পরে সেখানে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ছবির ক্যাপশন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে আনন্দ র্যালি।
বার্তাবাজার/এমকে