নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মুজিব শতবর্ষ পালিত
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়া ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের নেতৃত্বে সরকারী সকল দপ্তর স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম কামাল ডিআই, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় প্রমুখ।
বার্তাবাজার/কেএ