মুজিববর্ষে মন্দির ভিত্তিক শিশু-গণশিক্ষার শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রদ্ধা

মুজিবশতবর্ষ উপলক্ষে রামচন্দ্রপুর পাড়ার দূর্গা মন্দিরে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রের আয়োজনে কাঠের উপর খোদাই করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ওই প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থরা।

এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচি, চন্দন দাস রিংকু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকতার কৃষ্ণ, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষক ও মন্দিরের পুরোহিত জয়ন্ত চক্রবর্তি, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবি সাহা, প্রদীপ কুন্ডু, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, আমার সংবাদের প্রতিনিধি লিমন হাসান, সাংবাদিক অশোক সরকার প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর