পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি আলিম মাদ্রাসা ও মফিজার রহমান কলেজে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মুনাজাত করা হয়।
এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুছা কলিমুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি আলিম মাদ্রাসা ও মফিজার রহমান কলেজের সভাপতি মফিজার রহমান,মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মোজ্জাম্মেল হক,কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল্লাহ, রাজমহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হানিফ সহ শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে