নওগাঁয় হোম কোয়ারেন্টাইনে ৮৮ জন

নওগাঁয় বিদেশ থেকে আসা ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।

জানাগেছে, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য নওগাঁ সদরে ৯ জন, রানীনগরে ২, আত্রাইয়ে ২৪, মহাদেবপুরে ৮, মান্দায় ২, বদলগাছিতে ১৩, ধামইরহাটে ১, পত্নীতলায় ২, নিয়ামতপুরে ৫ ও সাপাহারে ২২ জন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। অশঙ্খাজনক তেমন কেউ নাই। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর