মুজিববর্ষের প্রাক্কালে বঙ্গবন্ধুর ফেস্টুন ছিঁড়ে পালালো দূর্বৃত্তরা

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১ টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন সংলগ্ন প্রতিবন্ধী স্কুলের ফেস্টুন ছিঁড়ল একদল দূর্বৃত্তরা।

এলাকাবাসীসুত্রে জানা যায়, গতকাল চিলমারীতে যখন মুজিববর্ষ পালনের প্রস্তুতি চলছিল, তখন মেছের আলি নামে এক ব্যক্তি ও তার জ্ঞাতিরা লাঠি সোটা নিয়ে গালিগালাজ করে। এক পর্যায়ে বাঁশের খুঁটিতে টাঙানে ক্ষণগননার ফেস্টুন ছিঁড়ে ফেলে।

এ বিষয়ে প্রতিবন্ধী স্কুলটির দাতা সদস্য আলম সরকার বলেন, রাজাকার মৃত দফেন চৌকিদার মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকারের পিতা দবির কন্ট্রাক্টরকে ঘরে বন্দী করে আগুন লাগিয়ে দেয়।

তার ছেলেরা মেছের আলীর নেতৃত্বে গতকাল রাত সাড়ে ১১টায় প্রতিবন্ধী স্কুল কর্তৃক স্থাপিত ক্ষণগণনার ফেস্টুনের সামনে এসে চিল্লাচিল্লি করে। এক পর্যায়ে মেছের আলীর ছেলে ও ভাতিজারা রিকতা আক্তার বানুর ছেলে রিফাতকে গলা ধাক্কা দেয়। অন্যদিকে মেছের আলী ও অন্যরা ফেস্টুন ছিঁড়ে ফেলে।”

পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এবং বিচারের দাবিতে মিছিল করে। সড়ক অবরোধ করে। পরে চিলমারী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠিয়ে নেয়া হয়।

এখন পর্যন্ত মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর