হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৫ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর সদর উজেলার কানার বাজার এলাকার সৌদি প্রবাসি হোম কোয়ারান্টাইন না মানার কারনে লিটন বেপারি নামে একজন কে ৫হাজার টাকা জরিমান করেনছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে শরীয়তপুর সদর উজেলার নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন কে নিয়ে এভ্রম্যমান আদালত পরিচলনা করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পালং মডেল থানা ওসি(তদন্ত) আশরাফুল ইসলামের নিকট মুঠোফোনে জেনে নিশ্চিত হওয়া যায় যে, পালং ইউনিয়নের গঙ্গাদারপট্রি গ্রামের সৌদি থেকে আসা লিটন বেপারীকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি হোম কোয়ারেন্টাইন ১৪ দিন অতিবাহিত না হতে ঘর থেকে বন্ধুবান্ধবের সাথে বাজারে ঘোরাঘুরি করায় এ জরিমানা করা হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর