পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উরিয়ে নানা আয়োজনের মাধ্যেমে পালিত হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশ্সাক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম প্রমূখ।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, স্কল, কলেজ, বিশ^বিদ্যায়ল, বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় সারাব্যাপী নানা অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজি আয়োজন রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর