আজ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এমন দিনে সাকিব কিছু বলবেন না তা কেমন করে হয়। তাইতো জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন এই দেশসেরা ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি।
গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন, ‘আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার।
শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’
বার্তাবাজার/কেএ