নিখোঁজের ৩ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

পাবনা ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে নিখোঁজের ৩দিন পর সুমনা(৫) নামের এক শিশুর মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহত সুমনা উপজেলার সোনাহারা গ্রামের সজীব মিয়ার মেয়ে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুমনা নামের শিশুটি গত ১৪ ফেব্রুয়ারী শনিবার হারিয়ে যায়। তার বাবা থানায় একটি জিডিও করেন। জিডির প্রেক্ষিতে পুলিশ সন্দেহবশত: দুইজনকে আটক করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী সজীব মিয়ার বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারনা করে হচ্ছে গরম পানি ঢেলে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহটি উদ্ধার করে থানায় এনেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর