করোনা ভাইরাসের আতঙ্ক পুরো বিশ্বে। যার কারণে বিশ্বজুড়েই সবধরনের খেলাধুলা বন্ধ। বেশিরভাগ দেশেই খেলার ওপর স্থগিতাদেশ বা আপাতত নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সবছেয়ে বেশীসময়ের জন্যে বন্ধ। সোমবার (১৬ মার্চ) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ঘোষণা করা হলো আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাস কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রম চলবে না দেশটিতে।
যার ফলে শেষ দিকে এসে বন্ধ হয়ে গেল দেশটির মূল দুটি ঘরোয়া টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ওয়ানডে কাপের বাকি রয়েছে কেবল সেমিফাইনাল আর চারদিনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি দুই রাউন্ড।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার মেয়েদের দক্ষিণ আফ্রিকায় আসা বাতিল করা হয়েছে। পঞ্চাশোর্ধ্ব পুরুষদের বিশ্বকাপ টুর্নামেন্টও মাঝপথে এসে বন্ধ হয়ে গেছে। ডি ককের দল ওয়ানডে খেলতে পাড়ি দিয়েছিলো ভারতে। সেখান থেকেও সিরিজের মাঝপথে ফিরে আসতে হয় প্রোটিয়াদের।
বার্তাবাজার/কেএ