সময়ের সাথে বাড়ছে করোনা ভাইরাস আতঙ্ক। তবে কিছুটা হলেও স্বস্তির সু-বাতাস পাচ্ছে ইরান। কেননা ইরানিদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক ঘোষণায় এ কথা বলেছেন।
সোমবার তিনি করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদপ্তরে এক বৈঠকে এ তথ্য জানান। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করার জন্য চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।
বার্তাবাজার/কেএ