সাভারে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীর অদূরে সাভারে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) বেলা ৩ ঘটিকার সময় সাভার রাবেয়া ক্লিনিক সংলগ্ন জনৈক মমিনের বাউন্ডারির ভিতরে ঘাসের উপরে পড়ে থাকা অবস্থায় আক্তারা আক্তার নামের এই নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা যায়, নিহতের শরীরে কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীরের নিম্নাংশে ধারালো অস্ত্রের আঘাতে নাড়িভুড়ি বের হয়ে গেছে। লাশের পাশে থাকা আইডি কার্ড পাওয়া গেছে, সেখানে নয়াবাড়ি এলাকার ‘এরিস্টোক্র‍্যাট ফ্যাশন (প্রাইভেট) লিমিটেড’ কারখানার ক্লিনার হিসেবে নিহত কাজ করতো উল্লেখ আছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতে তাকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের বাড়ি দিনাজপুরে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর