করোনা সর্বপ্রথম আসে চীনে। আর সেই করোনার কারনে চীনে গত কয়েক দিনে দ্রুত হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ। তাই বলছে পরিসংখ্যান। এই সম্পর্ক ভাঙার কারণ অবশ্য করোনা সংক্রমণের ভয় নয়। ঝামেলা বেধেছে করোনার কোয়ারেন্টাইনে।
চীনের ম্যারেজ রেজিস্ট্রি অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, বিবাহবিচ্ছেদ চেয়ে ২৫ দিনে একটি রেজিস্ট্রি অফিসেই ৩০০টি আবেদন জমা পড়েছে, এ হিসেব ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে। শি’আনের আর একটি রেজিস্ট্রি অফিসে একদিনে ১৪টি ডিভোর্সের মামলা ফাইল হয়েছে।
বার্তাবাজার/কেএ