করোনায় মৃত্যু ৭১১৬, আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন

মরণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১১৬ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৯৫ হাজার ৫০২ জন। আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন।

চিকিৎসাধীন রোগীর মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৬ হাজার ১৬৩ জন। আর চিকিৎসাধীন ৮৯ হাজার ৩৩৯ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসটিতে ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ২ হাজার ১৫৮ জন। ভাইরাসটিতে চীনে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৮১ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২২৬ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর